1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

চাটমোহরে কথিত চক্ষু চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৭৩ সময় দর্শন

এসএম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে সনদ দেখাতে না পারায় চক্ষু ডাক্তারের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার চক্ষু ডাক্তার আলমগীর হোসেন কে জরিমানা করে পাবনা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল সাদাত রত্ন। মেডিক্যাল পাশ না করে ব্যবস্থাপত্র লেখা ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমতি না নিয়ে ব্যবস্থাপত্র লেখা ও  অনুমোদনহীন ঔষধ সংরক্ষনের দায়ে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২২ উপ ধারা ১ এর শর্ত ভঙ্গ করায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

এসময় পাবনা জেলা এনএসআই সহকারী পরিচালনক এইচ এন ইমরান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলার সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলমগীর হোসেন আদালতে নগদ অর্থ প্রদান করে মুক্ত হন।

উল্লেখ্য, ওই চিকিৎসক এক সপ্তাহ আগেও ভাঙ্গুড়া পৌরসভার রেল চত্তরে রুমী ড্রাগ হাউজে চেম্বার খুলে চক্ষু রোগী দেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host