1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়কে ৬২ মিলিয়ন ডলার দিল বিশ্বব্যাংক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৬৯২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প বাস্তবায়নে ৬২ মিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। শিক্ষা মন্ত্রণালয় বিশ্বব্যাংকের এ ঋণের টাকা দিয়ে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামের একটি প্রকল্প বাস্তবায়ন করবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস কালীন বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ঋণ ছাড়। এ ঋণের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩৫টি শর্ত দিয়েছিল। এর মধ্যে চলতি বছরের জন্য নির্ধারিত ছয়টি শর্ত সন্তোষজনকভাবে সম্পন্ন করায় এ ঋণের অর্থ ছাড় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষায় সংস্কার আনতে মন্ত্রণালয় এটি সফলভাবে বাস্তবায়ন করেছে। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে আটটি ক্ষেত্রে ৩৫টি ফলাফল অর্জনের পরিপ্রেক্ষিতে ৫১০ ইউএস মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে ২০১৮ সালে বিশ্ব ব্যাংকের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে এ বছরের জন্য নির্ধারিত ছয়টি শর্তের ফলাফল সন্তোষজনক হওয়ায় এই ৬২ মিলিয়ন ইউএস ডলার ছাড় করা হয়েছে।

গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবরে এ সংক্রান্ত চিঠি দেয় বিশ্বব্যাংক। অর্জিত ফলাফল বিশ্ব ব্যাংক নিজস্ব ব্যবস্থাপনায় যাচাই করে এবং অর্জিত ফলাফলে তারা সন্তুষ্টি প্রকাশ করে।

অর্জিত ছয়টি ফলাফলের মধ্যে রয়েছে পঞ্চম শ্রেণি সম্পন্ন করার পর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের লক্ষে ডায়াগনিস্টিক অ্যাসেসমেন্ট গাইড লাইন তৈরি করা, শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর সময় মনিটরিং করার গাইড লাইন তৈরি করা, হারমোনাইজ স্টাইপেন্ড ব্যবস্থা চালু করাসহ শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা সংক্রান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host