1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

মুসলিম বলে মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬০৩ সময় দর্শন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ফ্লাইট থেকে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে নামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাটি টুইটারে পোস্ট করার পরপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। গ্রেফতারের আগে আমানি আল খাতাবেহ নামের ওই নারী টুইটারে জানান, মুসলিম হওয়ার কারণে একজনকে নামিয়ে দেওয়া হবে, এমনটা বিশ্বাস করা কঠিন।

ওই নারী মুসলিমগার্ল.কম নামের একটি ব্লগের প্রতিষ্ঠাত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমানি আল খাতাবেহ নামের ওই নারী প্রসিদ্ধ আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রভাবশালী ২৫ নারীদের একজন। বিমানবন্দরে একজন শ্বেতাঙ্গ পুরুষের অনিয়মের প্রতিবাদ জানালে এ ঘটনার সূত্রপাত হয়। শ্বেতাঙ্গ ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে পুলিশ তাকে নামিয়ে দেয় বলে জানা যায়। তিনি ফ্লাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে গালি দেওয়া অভিযোগ করেন।

ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদিকে, আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি এবং প্রকৃত অর্থেই কি ঘটেছে তা বের করা হবে।  সূত্র: দ্য গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host