1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

পুলওয়ামা হামলাকে ‘সাফল্য’ বললেন ইমরান সরকারের মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৬৮৬ সময় দর্শন

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনায় থলের বিড়াল বের করে ফেললেন ইমরান খান সরকারেরই বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভালো কাজের প্রশংসা করতে গিয়ে পুলওয়ামা হামলাকে ইমরানের সরকারের ‘বিরাট সাফল্য’ বলে ব্যাখ্যা করে বসেছেন ফাওয়াদ! তিনি বলেছেন, পুলওয়ামা আমাদের সাফল্য। ঘরে ঢুকে ভারতকে মেরেছি।

বুধবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী দলের নেতার এক মন্তব্যের জবাব দিতে গিয়ে ফাওয়াদ বলেন, আমরা ভারতে (হিন্দুস্তান) ঢুকে মেরেছি। পুলওয়ামায় এটি আমাদের সাফল্য। এটি ইমরান খানের নেতৃত্বে সরকারের একটি বড় সাফল্য। আপনি ও আমরা সকলেই সেই সাফল্যের অংশ।

এর আগে গত বছর ১৪ ফেব্রুয়ারি ভারতের লোকসভা ভোটের কিছু দিন আগে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৪০ জন সিআরপিএফ সদস্য। ওই নাশকতায় জঙ্গি সংগঠন জইশ জড়িত বলে জানান গোয়েন্দারা। কিন্তু তার পিছনে যে পাকিস্তানের মদত রয়েছে সেই অভিযোগও বার বার তুলতে থাকে নয়াদিল্লি। কিন্তু প্রতি বারই ভারতের সেই দাবি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। এ দিন ফাওয়াদের মন্তব্য নয়াদিল্লির দাবিকে আবার উসকে দিল বলে মনে করছেন রজনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host