1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা পেরুকে ৯ গোলের বন্যায় ভাসাল ব্রাজিলের যুবারা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দর্শন

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা।**

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুরো বেড়া পৌর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, আহত এক কিশোরকে ঢাকায় নেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তবে হতাহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটকও করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকদের ধাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়।

এরপর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host