1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

উল্লাপাড়ায় করতোয়া নদীতে প্রতিমা বিসর্জন মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৭১৩ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার বিকেলে করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব শেষ হলো। এর আগে বেলা ৩টায় পুজা মন্ডপগুলোতে হিন্দু বিবাহিত নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। ধর্মীয় মতে হিন্দু রমনীরা দেবী দুর্গার মাথায় সিঁদুর দিয়ে সেই সিঁদুর নিজের মাথায় লাগিয়ে নিজ নিজ স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। যে কারনে হিন্দু বিবাহিত নারীরা প্রতিটি পরিবার থেকেই এই সিঁদুর খেলায় অংশগ্রহন করে থাকেন। এবছর বৈরী আবহাওয়ার কারণে অষ্টমী পূজা পর্যন্ত দর্শনার্থীরা প্রতিমা দর্শনে আসতে পারেননি। কিন্তু নবমীর দিন সকাল থেকে আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় রোববার রাতে উল­াপাড়ার পুজা মন্ডপগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমে। এবছর করোনার কারণে ঘাটিনা বটমূলে বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তারপরেও উচ্ছসিত নারী পুরুষেরা বিকেলে নৌকায় করে প্রতিমা নিয়ে করতোয়া নদীতে ঘুরে ফিরে প্রতিমা বিসর্জন দেয়। নৌকাতে যুবক যুবতীরা মহামায়া দেবীর সামনে আরুতি ও ধর্মীয় সঙ্গীত গেয়ে তাদের দুর্গা মাকে শেষ বিদায় জানায়। এ বছর উল­াপাড়ায় মোট ৮৭ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host