1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৫ সময় দর্শন

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৩৭টি পদে জনবল নিয়োগের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

বেবিচকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন গ্রহণ শুরু হবে ২৭ জুলাই সকাল ১০টা থেকে এবং চলবে ১৬ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নির্বাচিতদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদনকারীদের বয়স ১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী কিছু পদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় প্রযোজ্য হতে পারে।

আবেদনের জন্য প্রার্থীদের বেবিচকের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা পরিশোধ করতে হবে। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর পাঠানো ফি বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগসংক্রান্ত অফিসিয়াল (https://caab.teletalk.com.bd/caab092025/) পোর্টালে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host