1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ সময় দর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচনি প্রচারণাকালে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দল মনোনীত প্রার্থীদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হবে। এ সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।

এতে  বলা হয়, নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি এবং ভোটার স্লিপ অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সাথে কেবল তার বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।

এছাড়া মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।

কোনো প্রার্থী একটি নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের কোনো যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host