1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ, ঋণ সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উদ্যোগ চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা ইরানে হামলা স্থগিতের ঘোষণার পর কমল তেলের দাম, স্বস্তি বিশ্ববাজারে ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার-প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা ২৮ মে সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির দুধের সাথে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধি,ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড শরীয়তপুরের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন, নতুন তারিখ ধার্য

বিএনপি সককার আসলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে: আমীর খসরু

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুেরন্সের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেনন, “অনেক ইনস্যুেরন্স কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এ রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে সেইসব ইনস্যুেরন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন। আগামী দিনে ক্ষমতায় এলে আমরা এটা চলতে দেব না। এসব জায়গায় বড় সংস্কার করতে হবে।”

সেইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, “দেশে দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। তাই এ প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।”

‘বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অনেক ইনস্যুেরন্স কোম্পানি ও ব্যাংক তৈরি করা হয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব প্রতিষ্ঠানের কোনো জবাবদিহি না থাকার কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত সরকার এ খাতগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনবে’-যোগ করেন তিনি।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host