1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার সরকারি ভর্তুকির চাপ কমাতে টিসিবির নতুন কৌশল: লক্ষ্য স্বনির্ভরতা ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

একই আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই সহোদর

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১৯ সময় দর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) বিএনপি ও জামায়াতে ইসলামী থে‌কে আপন দুই ভাই প্রার্থী হিসেবে মনোনীত হ‌য়ে‌ছেন।

ম‌নোনীত প্রার্থী দুই ভাই হলেন, জামায়া‌তে ইসলামীর মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং বিএনপির আজিজুর রহমান। তারা আপন দুই ভাই। আজিজুর রহমান বড়। তারা জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা। তাদের বাবার নাম মনছুর আহমেদ। তিনি মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

সোমবার (৩ ন‌ভেম্বর) বিএনপির কেন্দ্র ঘোষিত ম‌নোনীত প্রার্থী‌দের তা‌লিকায় কু‌ড়িগ্রাম-৪ আস‌নে জেলা বিএন‌পির অন্যতম সদস্য আ‌জিজুর রহমা‌নকে প্রার্থী হি‌সে‌বে ঘোষণা করা হয়। এর আ‌গে ক‌য়েক মাস পূ‌র্বে জামায়াত থে‌কে ওই আস‌নে ছোট‌ ভাই মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক‌কে প্রার্থী হি‌সে‌বে ম‌নোনীত করা হয়। আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হ‌লেও দুজনই জ‌য়ের ব‌্যাপারে দৃঢ়ভা‌বে আশাবাদী। রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষ হ‌লেও এ‌টি তা‌দের ব‌্যক্তিগত ও পা‌রিবা‌রিক সম্প‌র্কে প্রভাব ফেল‌বে না ব‌লে দা‌বি তা‌দের। ত‌বে দুই দল থে‌কে আপন দুই ভাই‌য়ের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার বিষয়‌টি এখন সং‌শ্লিষ্ট আস‌নের ভোটার‌দের আ‌লোচনার কেন্দ্রবিন্দু‌তে প‌রিণত হয়ে‌ছে।

জামায়াতের ম‌নোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক‌ ব‌লেন, তি‌নি আমার বড় ভাই। তার প্রতি আমার সম্মান র‌য়ে‌ছে। কিন্তু রাজনীতির মা‌ঠে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। জামায়াত একটি আদ‌র্শিক দল। এখা‌নে দল যা‌কে মনোনয়ন দে‌বে সবাই তার জন‌্য কাজ কর‌বে। আর আমার ভাই‌য়ের দ‌লে সবাই নেতা হ‌তে চায়। এ‌কে অ‌ন্যের বিরোধিতা ক‌রে। ভোটাররা সব জা‌নে, বোঝে। জামায়াতের প‌ক্ষে যে গণজোয়ার তৈ‌রি হ‌য়ে‌ছে। ইনশাল্লাহ জয় আমাদের হ‌বে।’

বিএন‌পি থে‌কে ম‌নোনীত প্রার্থী আজিজুর রহমান ব‌লেন, ‘আমার ছোট ভাই একসময় আমার কর্মী ছিল। এখন সে জামায়া‌তের প্রার্থী। আমা‌দের পা‌রিবা‌রিক সম্প‌র্কে ফাটল ধরা‌নোর জন‌্য তারা এমন ক‌রে‌ছে। কিন্তু এ‌তে আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। দল আমাকে প্রার্থী ঘোষণা করায় তা‌দের (জামায়া‌তের) পরিকল্পনা ভে‌স্তে গে‌ছে। ছোট ভাই‌য়ের প্রতি প‌রিবা‌র ও গ্রামবাসীর সমর্থন নেই। ভোটার‌রা আমার প্রতি আস্থাশীল। তারা বিএনপিকে জয়ী কর‌বে।’

সূত্র: আমার দেশ।

একই আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই সহোদর

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৪ নভেম্বর ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host