1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ফসলি জমির মাটি কেটে বিক্রি; ৩ জনকে কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে বহিষ্কার পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ ত্যাগ করলেন যুবদল সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা-স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার-টিআইবির গবেষণা তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি:নাহিদ ইসলাম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৭ সময় দর্শন

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত না হয়ে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো তখন আমরা বলেছিলাম এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। রাজনৈতিক দলগুলো এক জায়গায় বসে দীর্ঘ আলোচনা করে যদি কিছু বিষয়ে ঐকমত্য হয়, সেটাই যথেষ্ট না। আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যেদল পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা সেটা বাস্তবায়ন করবে।

তিনটি দাবি তুলে ধরে নাহিদ বলেন, আমরা তিনটি বিষয় নিশ্চিত হতে চাই।

১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।

২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন।

৩. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত Constituent Power বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে- বাংলাদেশ সংবিধান, ২০২৬।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে এখন পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host