1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কোটি টাকার ব্রিজ পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন,কিংশুক সাধারণ সম্পাদক  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

নূন্যতম সংস্কারের মাধ্যমে নির্বাচন : ব্যারিস্টার ফুয়াদ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৮৭ সময় দর্শন

নূন্যতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

বৃহস্পতিবার (১২ জুন) বেলা এগারোটার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে পার্টির জেলা ও মহানগর শাখার আয়োজনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন আমরা বারবার বলেছি উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। নূন্যতম সংস্কারের উদ্যোগ একটি পরিপক্ক অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানাচ্ছে।

ব্যারিস্টার ফুয়াদ প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সে বিষয়টিকেও স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। ঐক্যমতের ভিত্তিতে যতো বেশি কাজ করা যাবে, কাজটি ততোবেশি টেকসই হবে।

বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটি চার্জশিট জমা পরেছে। এটিকে ওপেন রাখার দাবি করছি। তবে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান, সে ব্যাপারে কোন প্রকার আপোষ করা যাবে না। সংবাদ সম্মেলনে তিনি বরিশালের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host