1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

সিরিয়ায় পাঁচ বছরের জন্য অস্থায়ী সংবিধান জারি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩৯ সময় দর্শন

সিরিয়ায় পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য অস্থায়ী সংবিধান জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অস্থায়ী এ সংবিধানে স্বাক্ষর করেন।

এ সময় তিনি বলেন, এর মাধ্যমে সিরিয়ায় নতুন এক ইতিহাসের শুরুর প্রত্যাশা করছেন, যেখানে নিপীড়নের জায়গায় ন্যায়বিচার প্রতিস্থাপিত হবে।

সংবিধানের খসড়া কমিটির সঙ্গে যুক্ত আবদুল হামিদ আল-আওয়াক জানিয়েছেন, আগের সংবিধানের কিছু অংশ এ সংবিধানে রাখা হয়েছে। যার মধ্যে রাষ্ট্রপ্রধানের মুসলমান হওয়া এবং আইনশাস্ত্রের মূল উৎস হিসেবে ইসলামি আইনকে প্রতিষ্ঠার বিধান রয়েছে।

তিনি আরো জানান, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা এবং নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার বিষয়েও ভারসাম্যমূলক বিধান রাখা হয়েছে।

এদিকে স্থায়ী এক সংবিধান তৈরির জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দামেস্কে এই বৈঠকে তুর্কি প্রতিনিধি দলে আরো ছিলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের ও তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইবরাহিম কালিন।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host