1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার সরকারি ভর্তুকির চাপ কমাতে টিসিবির নতুন কৌশল: লক্ষ্য স্বনির্ভরতা পাবনায় শ্বশুরবাড়ি থেকে চুরি করে পালালো বউ, কোর্টে মামলা ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

আগাছা পরিষ্কারে ব্যস্ত ভাঙ্গুড়ার চাষিরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৯১ সময় দর্শন

মেহেদী হাসানভা,ভাঙ্গুড়া,পাবনা  থেকে : পাবনার

ভাঙ্গুড়াতে ইরি-বোরো জমির আগাছা অপসারণে ব্যস্ত চাষিরা। উপজেলার সব মাঠেই এমন চিত্র চোখে পড়ছে। নারী-পুরুষ শ্রমিকরা সমানতালে ধানক্ষেতে জন্মানো আগাছা পরিস্কারের কাজ করছেন। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় সবুজ ধান গাছে মাঠে মাঠে ছেয়ে গেছে।

উপজেলার বড়পুকুরিয়া মাঠে ওই এলাকার কৃষক নুর‌ইসলাম হোসেন কয়েকজন নারী-পুরুষ শ্রমিকসহ নিজেও তার ধানের জমি থেকে আগাছা পরিস্কার করছেন। কৃষক নুর ইসলাম বলেন, চলতি বছর সাড়ে ৩ বিঘা জমিতে ইরির আবাদ করেছি। ধানগাছও বেশ ভালো হয়েছে। ধানের জমিতে ছোট ছোট আগাছা জন্মেছে। সেগুলো তুলে ফেলছি। একই সঙ্গে ধান গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিচ্ছি। এতে ধানের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

উপজেলা খানমরিচ ইউনিয়নের কলেজ শিক্ষক শাহিদুল বলেন, প্রতিবছরই আমি ৩০ বিঘা জমিতে ইরি চাষ করি। এবছরও করেছি। আমার জমির ধানের গাছগুলো খুব ভালো হয়েছে। তবে গাছের গোড়ায় ছোট ছোট বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে। কয়েক দিন যাবৎ শ্রমিক দ্বারা আগাছাগুলো অপসারণ করে নিচ্ছি। সীমান্ত এলাকা উপজেলার দুধবাড়িয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক হাফিজুর রহমান একই উক্তি প্রকাশ করেন।

ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহান বলেন, উপজেলায় চলতি বছর প্রায় ৭০৫০ হাজার হে. জমিতে ইরি-বোরো চাষ করেছেন কৃষকেরা। আগাছা পরিস্কারের সাথে সাথে ধান গাছের গোড়ার মাটিও নাড়াচারা হয় এতে ধান গাছ মাটি থেকে অক্সিজেন আরো সহজেই পাবে তাতে গাছ দ্রুত বাড়বে বলেও জানান তিনি।
মোঃ মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা
মোবাইল 01763984955

আগাছা পরিষ্কারে ব্যস্ত ভাঙ্গুড়ার চাষিরা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৮ মার্চ ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host