1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পরামর্শ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ সময় দর্শন

রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার জনসাধারণকে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা এবং অতি প্রয়োজন ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের (অসুস্থ, বৃদ্ধ, শিশু) বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান মাঝে মাঝেই অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের ওয়েবসাইট (https://doe.portal.gov.bd/)–তে এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

একিউআই প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়। আজ ৫ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান (একিউআই-২৫০)। যা খুব অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। এ প্রেক্ষাপটে ঢাকাসহ আশেপাশের এলাকার জনসাধারণকে এই পরামর্শ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host