1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় আঙুর চাষে সফল কৃষক হেলাল উদ্দীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস রূপপুর থেকে আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ-বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী সীমান্তে অপরাধ হলে ‘জিরো টলারেন্স’ নীতি, একমত বিজিবি ও বিএসএফ ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

সাম্প্রদায়িক সহিংসতায় তদন্তে একজনকেও হত্যার প্রমাণ পায়নি পুলিশ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৭ সময় দর্শন

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় আয়োজিত নিয়মিত প্রেসব্রিফিংয়ে বললেন, সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ হত্যাকাণ্ডের দাবি করা হলেও পুলিশের তদন্তে একজনকেও হত্যার প্রমাণ পায়নি।

ডেপুটি প্রেস সচিব আরও যোগ করেন, সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। পুলিশের কাছে তথ্য পাঠিয়ে অনুসন্ধান করতে বলা হয়। পুলিশ তদন্ত শেষে জানায়, ২৩টির মধ্যে ২২টি ঘটনা খতিয়ে দেখা গেছে, একটিতেও সাম্প্রদায়িক হত্যার ঘটনা ঘটেনি। তারা কী কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার পুলিশের বরাত দিয়ে জানান, গত বছরের ৪ আগস্ট থেকে সারাদেশে সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫ মামলায় অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দাবি করেছে যে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মোট ১ হাজার ৭৬৯টি সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্পদ ও উপাসনালয় মিলিয়ে ২ হাজার ১০টি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

১ হাজার ৭৬৯টি অভিযোগের মধ্যে পুলিশ এখন পর্যন্ত ৬২টি মামলা দায়ের করেছে। তদন্তের ভিত্তিতে অন্তত ৩৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অধিকাংশ ঘটনায় পুলিশ তদন্তে দেখেছে যে, হামলাগুলো সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বরং তা রাজনৈতিক প্রকৃতির ছিল।

সূত্র: এফএনএস

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host