1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ একদিনে হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৭০

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৯২ সময় দর্শন

প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় আজ শুক্রবার ইজতেমা ময়দানে লাখো মুসল্লরি অংশগ্রহণে জুমার নামাজ পড়া হয়েছে।জুমার নামাজে ইমামতি করেছেন- তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা জুবায়ের। বেলা ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জুমার জামাতে শরিক হতে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার-হাজার মানুষ রেলপথ, সড়কপথ, নৌ-পথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে শরিক হন এই বৃহত্তম জুমার জামাতে।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান জানান, আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের।

এদিকে তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, ইজতেমায় অংশ নেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেন গাজীপুর ছেলে। জুমার নামাজের পর ইজতেমা ময়দানে ওই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host