1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

খুলনায় হিন্দু ব্যক্তি হত্যার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

প্রধান উপদেষ্টার প্রেস উইং খুলনার তেতুলতলায় এক হিন্দু ব্যক্তিকে হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে।

প্রেস উইং গতকাল এর ভেরিফাইড ফেসবুক পেজ- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার রাতে খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।’

পুলিশ নিশ্চিত করেছে যে, শুক্রবার খুলনায় অর্ণব কুমার সরকারকে হত্যা করা হয়েছে। তবে, হত্যাকাণ্ডটি তার ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল না। স্থানীয়রা এটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবেও রিপোর্ট করেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, স্থানীয় মাদক পাচারকারীরা অর্ণবকে হত্যা করেছে। তাকে তার ধর্মীয় পরিচয়ের কারণে হত্যা করা হয়নি। যে এলাকায় তাকে হত্যা করা হয়েছে, সেখানে কোনও সাম্প্রদায়িক উত্তেজনাও ছিল না।’

তিনি বলেন, হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য সন্দেহভাজনকে ধরতে অভিযান চলছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host