1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

অ্যাপসের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ সময় দর্শন

মোবাইলে অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ ও অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে দুইব্যক্তিকে ১ হাজার ১৫০টি সিম কার্ডসহ গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

আজ বৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ডেমরার মাতুয়াইলের মোঘলনগর থেকে গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার মেরকুটা গ্রামের গোপাল চন্দ্র সেনের ছেলে পাপ্পু কুমার সেন (২৮) ও  ভোলা জেলার চর ফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. কাওসার (২৭)।

তাদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ১ হাজার ১৫০টি সিম কার্ড, একটি হার্ডডিস্ক ও মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা মোবাইল নম্বর দিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে উক্ত গ্রুপে বিভিন্ন ব্যক্তিদের যুক্ত করে তাদেরকে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগ করার প্রস্তাব দেয়।

ভুক্তভোগীরা অধিক মুনাফা লাভের আশায় ফাঁদে পড়ে এবং তাদের তৈরি অ্যাপসে নিজেদের নাম, মোবাইল নম্বর, এনআইডি কার্ডের তথ্য দিয়ে একাউন্ট খুলে সেখানে লাখ-লাখ টাকা বিনিয়োগ করে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host