1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে-সিইসি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ সময় দর্শন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সোমবার ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বললেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আর এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ নির্বাচন কমিশনের। তারই অংশ হিসেবে প্রথম ধাপে শুরু হলো ভোটার হালনাগাদ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের বাক্স যেন কেউ দখল করতে না পারে। ভোটের দিন যেন কেউ ভোটকেন্দ্র দখল না করতে পারে, সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।

তিনি বলেন, স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা মাঠকর্মীদের সচেতনতার ওপর নির্ভর করবে। ভোটার তালিকায় যাতে কোনো অসততা ও অনীহার অভিযোগ না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সূত্র: এফএনএস

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host