1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্য বন্ধুত্বের চেতনার পরিপন্থী : ঢাকা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ সময় দর্শন

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে ঢাকা ‘ভিত্তিহীন’ অভিহিত করে বলেছে, এটি ‘কেবল সত্যের অপলাপই নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্বের চেতনা ও বোঝাপড়ারও পরিপন্থী।’

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘(ভারতীয়) বিবৃতিটি বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং সরকার ও জনগণের প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে প্রতিফলিত করে না।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ সংক্রান্ত একটি বিষয়ে আজ (২৬ নভেম্বর ২০২৪) গণমাধ্যমে প্রচারিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবৃতিটি সম্পূর্ণরূপে উপেক্ষা করে যে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি চূড়ান্তভাবে অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের সঙ্গে সমান আচরণ করে থাকে।

এতে বলা হয়, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার অত্যন্ত হতাশা ও গভীর উদ্বেগের সাথে উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর একটি মহল থেকে ভুল ধারণা প্রচার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার আবারো বলতে চায় যে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং বিচার বিভাগের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করে না। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

এতে বলা হয়, চট্টগ্রামে মঙ্গলবার বিকেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীর উদ্বিগ্ন।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে ।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host