1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন হাই-পারফরম্যান্স মডেল ‘রিভো বি১২’–এও মিলবে এ সুবিধা ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপণ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প,বৃক্ষ রোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে পৌরশহরের শরৎনগর বাজার এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর যুবদল এই কর্মসূচির আয়োজন করে।

উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম এর উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু প্রমুখ।

এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খান,যুগ্ম  আহবায়ক শাহিনুর রহমান শাহীন,উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।পরে পৌরশহরের বিভিন্ন জায়গায় ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host