1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

হামাসের নতুন প্রধান খালেদ মেশাল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০৬ সময় দর্শন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন।

সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় এই সংগঠনটির পলিটিক্যাল প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। ইসরাইল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথ্য মতে, গত ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে তাস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সিনওয়ারের উত্তরসূরী হিসেবে খালেদ মেশালকে মনোনীত করেছে হামাস।

সূত্রের বরাত দিয়ে লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, হামাসের নতুন প্রধান হচ্ছেন খালেদ মেশাল।

সূত্রগুলো নিশ্চিত করেছে, খালেদ মেশাল হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন।

সূত্রগুলো বলছে, ইয়াহিয়া সিনওয়ারের নিহতের বিষয়টি ইতোমধ্যে হামাসের নেতৃত্ব তুরস্ক, কাতার এবং মিশরের কর্মকর্তাদের জানিয়েছেন।

সেইসঙ্গে জোর দিয়ে বলা হয়েছে, সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে।

তবে ইয়াহিয়া সিনওয়ার হামলায় নিহত হয়েছেন বলে ইসরাইল যে দাবি করেছে- তা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হামাস।

যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host