1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

হত্যা চেষ্টার অভিযোগে- ভাঙ্গুড়ায় কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক শিশু ভ্যান চালককে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ রোববার কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলো, রাব্বি হোসেন(১২),মোস্তাকিন শান্ত((১৪) ও কাওছার আলী(১৭)। এরা ভাঙ্গুড়া পৌরসভার রেলপট্টি ও দক্ষিণমেন্দা পালপাড়ার বাসিন্দা।

জানাগেছে, গতকাল শনিবার বিকালে চড়ভাঙ্গুড়া দক্ষিনপাড়া গ্রামের দরিদ্র নুরুন্নবীর শিশু পুত্র ভাড়ায় যাত্রী বহনের উদ্দেশ্যে একটি ভ্যান গাড়ি নিয়ে বের হয়। সন্ধ্যার আগে উল্লেখিত ছেলেরা সজিব আহমেদের ভ্যানে চড়ে পৌরসভার কালিবাড়ি বাজারে যায়। পরে অন্য একটি ভ্যানযোগে সজিব আহমেদসহ তারা ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের দক্ষিণ পুকুর পাড়ে যায়। সেখানে অকস্মাৎ সজিবের মুখে গামছা চেপে ধরে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় সজিব জোরে চিৎকার দিলে ছেলেগুলো পালিয়ে যায়। তখন স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আটককৃত ছেলেদের মধ্যে দু’জন বাক ও দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য বলে প্রতীয়মান হয়। এছাড়া নেশাজাত দ্রব্য পানসহ এলাকায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সজিবের বাবা নুরুন্নবী তার ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ করে শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের পাবনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host