1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী

মাডার্না-ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৫৫৬ সময় দর্শন

সারাবিশ্বে দ্রুতহারে ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। তবে এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। তাদের তিনটি গবেষণায় এই ফল পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, মডার্না এবং ফাইজারের বুস্টার ডোজ অধিক কার্যকরী। হাসপাতালে ভর্তি হওয়া কমাতে এই দুই প্রতিষ্ঠানের টিকা কার্যকর বলে প্রমাণ হয়েছে। গবেষণার অন্যতম সদস্য সিডিসির এমা অ্যাকরসি বলেন, আগের দুই ডোজ নেওয়ার পর পাঁচ মাস অতিবাহিত মার্কিনিদের অবশ্যই বুস্টার ডোজ নেওয়া উচিত।

সিডিসির গবেষণায় দেখা গেছে, ফাইজার অথবা মডার্নার প্রথম দুই ডোজ টিকা নেওয়াদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত ৯০ শতাংশ সুরক্ষা দেয়। পরবর্তীতে তা ৮১ শতাংশে নেমে আসে। তবে করোনার তৃতীয় ডোজ বা বুস্টার নেওয়ার ফলে হাসপাতালে ভর্তির বিরুদ্ধে কার্যকারিতা বেড়ে ৯৪ শতাংশে পৌঁছায়। ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও দেখা গেছে, বুস্টার ডোজ নেওয়ার দুই সপ্তাহ ব্যবধানে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর।

এক দিনের ব্যবধানে ভারতে কিছুটা কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জন। এক দিন আগে দেশটিতে আক্রান্ত হয়েছিল ৩ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত সামান্য কমলেও দৈনিক সংক্রমণের হার এখনো ১৭ শতাংশের ওপরে। দৈনিক আক্রান্েতর দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্য। দুই রাজ্যেই আক্রান্তের সংখা ৪৮ হাজারের ওপরে। তবে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা কমে ৯ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে।

গত শুক্রবার বিশ্বে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ৩৬ লাখের বেশি মানুষ। গত ১৮ জানুয়ারি থেকে টানা চার দিন গড়ে আক্রান্ত ৩০ লাখেরও বেশি। খবর আনন্দবাজার পত্রিকা ও আলজাজিরার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host