1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে: ডিএমপি কমিশনার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী আবারও যুদ্ধের শঙ্কা: রণপ্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের আজ মহান মে দিবস ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন, আজ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

প্রাথমিক শিক্ষার বয়স জটিলতায় ভাঙ্গুড়ায় সহস্রাধিক শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছেনা

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৩ সময় দর্শন

প্রাথমিক শিক্ষায় বয়সের জটিলতার কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী আগামী ২০২২ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারছে না।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারিও এ কারণে স্থগিত করা হয়েছে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম জানান,শিক্ষা বোর্ডের ভর্তি নির্দেশনা অনুযায়ী পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১০+ বছর বয়সের ছাত্র-ছাত্রীর ভর্তির সুযোগ থাকলেও মাউশি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে ১১+ বছর বয়সের শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ফলে ১০+ বয়সের শিক্ষার্থীদের আবেদন গ্রহন করা সম্ভব হচ্ছেনা। এ কারণে ১১+ বছর বয়সের নিচের শিক্ষার্থী অর্থাৎ ১০+ বয়সের যারা আবেদন করেছে তাদের আবেদন বাছাই করে সেগুলো বাদ দিয়ে লটারি অনুষ্ঠান করতে হবে।
তিনি আরো জানান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে অন্তত অর্ধেক শিক্ষার্থী রয়েছে যাদের রয়স ১০+ বছর। এজন্য বুধবারের আয়োজিত ভর্তি লটারি স্থগিত করা হয়েছে।

এদিকে ১০+ বছর বয়সের শিক্ষার্থীরা আগামী জানুয়ারিতে মাধ্যমিক স্কুলগুলোতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না শুনে হতাশ হয়েছে পড়েছেন অভিভাবকরা।

লটারির জন্য অপেক্ষমান ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনি উত্তীর্ণ শিক্ষার্থী রুবাইনা জান্নাতুল বাবুল রাইসা’র বাবা রকিবুল ইসলাম বাবুল,অষ্টমণিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল ফারুকের মা ফিরোজা পারভিন ও মন্ডুতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছুম্মা খাতুনের মা মিনা খাতুন বলেন ছেলেমেয়েরা ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে আসার পর নতুন নিয়মে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১+ করায় তারা খুব হতাশ।

আগামী এক বছর এই শিক্ষার্থীরা তাহলে কি করবে সে বিষয়েও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর সমাপনি উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৬৯৮জন। এদের প্রায় অর্ধেক ছাত্রছাত্রীর বয়স ১০+ বছর। সুতারাং সহস্রাধিক শিক্ষার্থীর বয়স জটিলতার কারণে আগামী জানুয়ারিতে তারা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না।

উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ বলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভর্তি কারিকুলাম অনুযায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নির্ধারিত বয়স ৬বছর থেকে ১০+ বছর কিন্তু মাউশি’ পিএসসি পরীক্ষার্থীদের বয়স ১১+ নির্ধারণ করায় জটিলতা তৈরি হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল আলম বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে যারা ১১+ বছর বয়সে পিএসসি উত্তীর্ণ হয়েছে তারাই কেবল সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,মাউশি ও স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী ১১+ বছর বয়সের শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির নির্দেশনা পাওয়ায় ওই স্কুলের স্থগিতকৃত ভর্তি লটারি আগামী ১৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এর আগে আবেদনকৃত নিম্ন বয়সের শিক্ষার্থীদের বাছাই করে তাদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অযোগ্য ঘোষনা করতে বলা হয়েছে।

এই উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকরা ছেলেমেয়েদের ভবিষতের কথা বিবেচনা করে আগামী জানুয়ারিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১০+ পুন: নির্ধারণের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host