1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

চাটমোহরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান পেল শেখ রাসেল ডিজিটাল ল্যাব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৬৫২ সময় দর্শন
চাটমোহরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান পেল শেখ রাসেল ডিজিটাল ল্যাব

চাটমোহর  প্রতিনিধি

বাংলাদেশ তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এবছর পাবনার চাটমোহর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো চাটমোহর টেকনিক্যাল এন্ড বি এম কলেজ,চরনবীন টেকনিক্যাল এন্ড বি এম কলেজ,মির্জাপুর ডিগ্রী কলেজ,শরৎগন্জ টি এ উচ্চ বিদ্যালয়,পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়,ছাইকোলা উচ্চ বিদ্যালয়,চিকনাই উচ্চ বিদ্যালয়,ডিবিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ,হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও বাঙ্গালা উচ্চ বিদ্যালয়।

 চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী বিষয়টি নিশ্চিত করে জানান,ইতিপুর্বে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং এর সুবিধা ছাত্রছাত্রীরা ভোগ করছে।

আগামীতে তথ্য প্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিতকরণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ল্যাব স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host