1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে নানা কর্মসূচী : জাঁকজমকপূর্ণ আয়োজন  প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

ভাঙ্গুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে অটো পাসের শিক্ষার্থীদের পাওনা ২৫ লাখ !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১০ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় অটোপাস করা এসএসসি,এইচএসসি,দাখিল,আলিম ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেরত পাবে তাদের পরীক্ষার ফরম পূরণের সময় জমা দেওয়া অর্থের কেন্দ্র ও বোর্ড ফি।
এই উপজেলায় গত এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় অংশ গ্রহনের জন্য যে সব শিক্ষার্থী ফরম পুরণ করেছিল করোনার কারণে শিক্ষা বোর্ডগুলো সারা দেশের ন্যায় তাদের পরীক্ষা অনুষ্ঠান করতে পারেনি। ফলে সরকার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তাদের অটো পাস ঘোষনা করে।
অথচ পরীক্ষা অনুষ্ঠানের জন্য নিয়মানুযায়ী প্রত্যেক ছাত্র-ছাত্রী ফরম পূরণের সময় নির্ধারিত কেন্দ্র ও বোর্ড ফি প্রদান করেছিল। এই অর্থ প্রশ্ন পত্র প্রনয়ণ,খাতা তৈরি,পরীক্ষ গ্রহণ,ইনভিজিলেটর ও সংশ্লিষ্টদের সম্মানি প্রদানসহ বিভিন্ন খাতে ব্যয় করার কথা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় তাদের সেসব টাকা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের কাছে রয়ে গেছে। শিক্ষা বোর্ড এখন সেসব অর্থ পরীক্ষার্থীদের (ছাত্র-ছাত্রীদের) ফেরত দিতে বলেছে।
উপজেলার সরকারি হাজী জামাল উডিদ্দন ডিগ্রি কলেজ ছাড়া অন্যান্য স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিএম কলেজগুলো এখন পর্যন্ত নিজ নিজ শিক্ষার্থীদের ওই টাকা ফেরত দেয়নি বলে জানাগেছে। উপজেলার ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অটোপাসের শিক্ষার্থীরা অনন্ত পঁচিশ লাখ টাকা ফেরত পারে বলেও জানাগেছে।
কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা টাকা ফেরতের জন্য প্রতিষ্ঠান প্রধানের কাছে গেলেও তারা টাকা ফেরত প্রদানের উদ্যোগ না নিয়ে চুপ রয়েছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নানা প্রকার ভাউচার তৈরি করে মোটা খরচ দেখিয়ে যাতে ¯^ল্প পরিমাণ টাকা ফেরত দেওয়া যায় তার ধান্দা করছেন বলেও কেউ কেউ অভিযোগ করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম বলেন,কারিগরি প্রতিষ্ঠানসহ স্কুল,কলেজ ও মাদ্রাসার অটো পাসের সকল পরীক্ষার্থীকে তাদের কেন্দ্র ও বোর্ড ফিসের অব্যায়িত অর্থ ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান এই অর্থ ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host