পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ভাঙ্গুড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সজল খান ও কলেজ ছাত্রদল নেতা আজানুর খান।
মিছিলে জীম খান, বুলবুল হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় তারা নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে পাবনা জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।