1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী

করোনায় একদিনে ৬৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৯০ সময় দর্শন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৪৬৬ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।

শনিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন।

গত একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.০২ শতাংশ।

গতকাল শুক্রবার দেশে করোনায় মৃত্যু হয়েছিলো ৫৪ জনের। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৩৩ জন নারী। এদের মধ্যে বাসায় ৩ জন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২২, ৪১ থেকে ৫০ বছরের ১২, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগেই ২৪ জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ১১, রাজশাহী ৮ ও রংপুরে ৮, সিলেটে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host