1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আবারো বাড়লো

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৯৯ সময় দর্শন

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এতে একদিনের ব্যবধানে আবারো বাড়লো মৃতের সংখ্যা। এর আগে গতকাল শুক্রবার (৭ মে) ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭৮ জনের।

এ সময় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে। শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৪৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭০৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৯ জন নারী। মারা যাওয়াদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ জন ও বেসরকারি হাসপাতালে ১০ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। এছাড়া ১০ বছরের নিচে ২ জন মারা গেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host