1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: এমপি আছগার বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ সীমানা নিয়ে বিরোধ,লোকজন নিয়ে ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর পাট ছিলতে ব্যস্ত বাবা-মা,পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ভারতে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই শেখ হাসিনার হবিগঞ্জে এনসিপির ১০ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

ব্রাজিলে একদিনে মৃত্যু ৩০১৯, মোট মৃত্যু প্রায় চার লাখ

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৮৬ সময় দর্শন

 ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন এবং মারা গেছে তিন লাখ ৯৮ হাজার ৩৪৩ জন। সে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ২৬৬ জন এবং মারা গেছে তিন হাজার ১৯ জন।

দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১০ লাখ ৩৩ হাজার ৭৫০ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৩১৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৮ হাজার ৩৩৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন এবং মারা গেছে দুই লাখ চার হাজার ৮১২ জন।

দেশটিতে গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬২ হাজার ৯০২ জন এবং মারা গেছে তিন হাজার ২৮৫ জন। এর আগের দিন ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৩৫ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৪ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host