1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলায় ৪ মাসে গ্রেফতার ২ ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের তারিখ ১ অক্টোবর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, তৎপর বোমা নিষ্ক্রিয়কারী দল

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬৪৫, শনাক্ত পৌনে ৪ লাখ

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪০৬ সময় দর্শন

ভারতে করোনায় মৃত্যুতে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে মারা গেছেন তিন হাজার ৬৪৫ জন। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৭৩২ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ২৯৩ জন করোনা রোগীর। সেটি ছিল ভারতে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ আবারও সেই রেকর্ড ভাঙল। সেদিন নতুন করে সংক্রমণ শনাক্ত হয় রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।

এদিন করোনায় বিপর্যস্ত ভারতের জন্য সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকাবিলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। এক ফোনালাপে পাশে দাঁড়ানোয় রুশ প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিনকে এজন্য ধন্যবাদও জানান ভারতের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ড, ফ্রান্সসহ অন্যান্য দেশও ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host