1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

২০ কেজি ওজনের মিষ্টি আলু!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৯০১ সময় দর্শন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সূর্যখালী ঈদগাহ মাঠ থেকে মিললো ২০ কেজি ওজনের মিষ্টি আলু। দানব আকৃতির আলুটি এক নজর দেখতে এলাকাবাসীসহ আশপাশের অনেক লোকজন ভিড় জমিয়েছে।

স্থানীয় সৌখিন কৃষক তাজুল ইসলাম জানান, গেল বছর ঈদগাহ’র মাঠে কয়েকটি মিষ্টি আলুর লতা রোপণ করেন তিনি। যদিও তিনি পেশায় কৃষক নন। শখের বসে শাক খাওয়ার জন্য লতা রোপণ করেছিলেন মাঠের ভীতরের একাংশে। সেখান থেকে সারা বছর শাক খেয়েছেন তিনি।

তাজুল জানান শনিবার (৩ এপ্রিল) সকালে মরে যাওয়া লতাগুলো কেটে মাটি খুড়তে গেলে এরপর দেখা মিলে ২০ কেজি ওজনের একটি মিষ্টি আলু। এছাড়াও ২-৩ কেজি ওজনেরও বেশ কিছু আলু মিলেছে সেখানে। সরকারী সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে আগ্রহ প্রকাশ করেণ তাজুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান জানিয়েছেন, বিষয়টি আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host