1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

২২০ আসনে জামায়াতের প্রার্থী, এনসিপির ৩০

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ২২০, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩, খেলাফত মজলিস ১৩, এলডিপি ৭, এবি পার্টি ৪, নেজামে ইসলাম পার্টি ৩ এবং বিডিপি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দলগুলোর সম্মিলিত প্রার্থীর সংখ্যা ৩০২। তিনটি আসন উন্মুক্ত থাকছে। ওই সব আসনে জোটের একাধিক শরিক দলের প্রার্থী থাকবে। বাংলাদেশ খেলাফত, খেলাফত মজলিস এবং এবি পার্টির প্রার্থী থাকবে উন্মুক্ত আসনগুলোতে। বিএনপি জোটের বিরুদ্ধে ২৯৯ আসনে লড়বে জামায়াত জোট।

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে প্রার্থী দেবে না জামায়াত জোট। ওই আসনে জামায়াতের প্রার্থী দলটি সহকারী জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

১০ দলীয় জোট সূত্র সোমবার (১৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বুধবার প্রতীক বরাদ্দ করা হবে। পরের দিন থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, ১০ দলের আসন সমঝোতা সম্পন্ন হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে জোটের পক্ষ থেকে একক প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। ১০ দলীয় ঐক্য ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতবিরোধে ইসলামী আন্দোলন জোট ছেড়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে গত শুক্রবার। এর আগের দিন জামায়াত, এনসিপিসহ ১০ দল তিনটি আসন উন্মুক্ত রাখাসহ ২৫০ আসনে সমঝোতা ঘোষণা করে। পাঁচটি উন্মুক্তসহ ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন রাখা হয়েছিল।

গত বুধবারের ঘোষণা ছিল জামায়াত চারটি উন্মুক্তসহ ১৮৩, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত দুটি উন্মুক্তসহ ২০, খেলাফত মজলিস একটি উন্মুক্তসহ ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম পার্টি এবং বিডিপি ২টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host