1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

সুজানগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৩ সময় দর্শন

পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল খানের বিরুদ্ধে সুজানগর থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

এঘটনার প্রতিবাদে রোববার সকালে ওই কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওইদিন সকাল ১১টায় কলেজ চত্বর থেকে বের হওয়া বিশাল ওই বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুজানগর-পাবনা প্রধান সড়কে এক মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ওই কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি রাব্বি খান, উপজেলা ছাত্রদল নেতা শান্ত সাহা, তানভীর তারেক, পরশ চৌধুরী ও পৌর ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ।

বক্তারা বলেন গত ১২অক্টোবর জজিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সুজানগর পৌর সভার চরমানিকদীর গ্রামের বন্দে আলী মোল্লা ও তার লোকজনের সাথে চরভবানীপুর গ্রামের লেবু খান ও তার লোকজমের মধ্যে সংঘর্ষ হয়।

ওই ঘটনার সাথে ছাত্রদল নেতা শাকিল খান জড়িত ছিলনা। বরং শাকিল খান সংঘর্ষের পূর্বাভাস পেয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিষয়টি নিরসনে সুজানগর থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছিলেন।

অথচ সংঘর্ষ সংঘটিত হওয়ার পর ওই বন্দে আলী মোল্লা কর্তৃক দায়েরকৃত ওই মামলায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষে শাকিল খানকে ৮নং আসামি করা হয়।

বক্তারা অবিলম্বে শাকিল খানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করা হয় মানববন্ধন থেকে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host