1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক মিলু গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৫ সময় দর্শন

জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে তাড়াশ পৌর এলাকার বারোয়ারী বটতলায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, সাংবাদিক মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন বলেও দাবি করেছে পরিবার।

এ বিষয়ে কয়েকজন সাংবাদিক জানান, মৃণাল সরকার মিলু দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পেশাগত সুনাম অর্জন করেছেন। তারা মামলাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি তাকে মামলা থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।

তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে কী সিদ্ধান্ত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : প্রতিদিনের সংবাদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host