1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

সাবেক সাংসদ আফজাল গ্রেফতার: বিএনপি’র আনন্দ মিছিল

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬১ সময় দর্শন

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন সোমবার ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হন।

এই গ্রেফতারের কথা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুনে বাজিতপুর বাজারে ইফতারের পরে সাবেক প্রয়াত সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জুর ছেলে বিএনপি নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু’র নেতৃত্বে এক বিশাল মিছিল হয়েছে।

পরে রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার দুর্জয় মোড়ে এক বিশাল সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, গত সাড়ে ১৫ বছরে বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন নিকলী ও বাজিতপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষও তার হাত থেকে রেহাই পায়নি। তিনি সুযোগ বুঝে অঢেল অর্থের মালিক হয়েছেন। বিভিন্ন ভাবে অবৈধ জায়গা দখল, বিল দখল করেছেন। গত সাড়ে ১৫ বছরে বাজিতপুর নিকলীর বিএনপির নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাসিয়েছেন বলে বক্তারা সমাবেশে উল্লেখ করেন।

জানা যায়, আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন। নৌকা প্রতীক নিয়ে প্রথমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চার বারের সংসদ সদস্য। এই চার বারের সংসদ হয়ে দলের প্রভাব  খাটিয়ে আওয়ামীলীগের দুটি পক্ষকে বিভক্ত করে ফেলে। সংসদ সদস্য থাকাবস্থায় তার বিরুদ্ধে কয়েকবার অবৈধ পন্থায় আয় করায় দুদকের চিঠি আসে এবং সঙ্গে সঙ্গে প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host