1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

সাঁথিয়ায় বাস চাপায় এক ব্যাক্তি নিহত

জালাল উদ্দিন; সাঁথিয়া,
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫০ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার সাঁথিয়ায় পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধপুরে যাত্রীবাহি বাসের চাপায় জয়নাল আবেদীন ওরফে জয়ানাল হুজুর(৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।তিনি শোলাবাড়িয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার(১৯জুন)সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মাওলানা জয়নাল আবেদীন হেঁটে মাধপুর বাজারে যাওয়ার পথে আলকাদরিয়া মাদরাসা সড়কের চারমাথা মোড় নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,মহসড়কের অপর দিক থেকে একটি নসিমন(শ্যালো ইঞ্জিনচালিত যান) হঠাৎ করেই সড়কে উঠে আসলে দ্রুতগামী বাসটি নছিমনকে বাঁচাতে গিয়ে সড়কের পার্শ্বে চলে আসে এবং জয়নাল আবেদীনকে সজোড়ে ধাক্কা দেয়।এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান বলেন,এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host