1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সরিষা বাটা দিয়ে রূপচাঁদা মাছ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৮১৭ সময় দর্শন

সরিষা ইলিশ তো কম বেশি সবাই খেয়েছেন। কখনো কি, সরিষা বাটা দিয়ে রূপচাঁদা মাছ খেয়েছেন? না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন এই সুস্বাদু খাবারটি। রূপচাঁদা এমনিতেই সুস্বাদু মাছ।

তার উপর যদি রান্না করা হয় সরিষা দিয়ে, তাহলে তো আর কথাই নেই। আর রান্না করাও খুব সহজ।  চলুন তবে জেনে নেয়া যাক সরিষা বাটা দিয়ে রূপচাঁদা মাছ রান্না রেসিপিটি-

উপকরণ: রূপচাঁদা মাছ একটি বড়, কালো সরিষা বাটা দুই টেবিল চামচ, হলুদ সরিষা বাটা দুই টেবিল চামচ, পোস্ত বাটা এক টেবিল চামচ, কাঁচা মরিচ চারটি বাটা, কাঁচা মরিচ ফালি চারটি, হলুদ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে রূপচাঁদা মাছটি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার লবণ, হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন। এবার প্যানে নতুন করে সরিষার তেল দিয়ে তাতে কাঁচা মরিচ ফালি দিয়ে দিন। তারপর বেটে রাখা মশলাটা দিন। সামান্য কষিয়ে লবণ, হলুদ আবারও কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিন।

পানি একটু ফুটে উঠলে মাছ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। নামানোর আগে উপরে কাঁচা সরিষার তেল ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার সরিষা বাটা দিয়ে রূপচাঁদা মাছ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host