1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

সরকারের আশ্বাসে জুলাই মঞ্চের আন্দোলন স্থগিত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৩ সময় দর্শন

সাত দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার, এমন আশ্বাসে সচিবালয় থেকে বের হয়ে আন্দোলন স্থগিত করেছে জুলাই মঞ্চ। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করে জুলাই মঞ্চের ১০ সদস্যের প্রতিনিধি দল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার সকালে পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই মঞ্চ। সচিবালয় ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের উৎখাতের দাবিতে গতকাল সোমবার রাত থেকে তারা সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়নে পাশে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে তাদেরকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তারা অনঢ় থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ৩৩৪ জনের একটি তালিকা সরকারকে দিয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সচিবালয়ে নানা গ্রুপে বিভক্ত হয়ে কর্মচারীরা অস্থিরতা তৈরি করছে।

সূত্র:  আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host