1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৩৩ সময় দর্শন
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

রাজশাহী নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি মাপজোখের সময় রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মারামারি শুরু হয়। এক পর্যায়ে হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিন্টু। এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, আমি একটা মিটিংয়ে ছিলাম। এখনই ঘটনা শুনলাম। শুনেই আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host