1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

শিশুর সঙ্গে চোখাচোখি গড়ে তোলে সুন্দর সম্পর্ক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৫৯ সময় দর্শন

মনে পড়ে সেই দিনগুলো যখন আপনার ছোট্ট শিশুর সঙ্গে চোখাচোখি হলেই নির্মল হেসে উঠতো সে? ফোকলা দাঁতের সেই হাসি, বিস্ময়ভরা চোখের চাউনি দেখলেই যেন দিনটা ভাল হয়ে যেত। এ ভাবেই ধীরে ধীরে চিনতে শেখে শিশু। গড়ে ওঠে সম্পর্ক। এই তাকানোর মধ্যেই বড়দের মস্তিষ্ক তরঙ্গের সঙ্গে সংযোগ তৈরি হয় শিশুর মস্তিষ্ক তরঙ্গের।

যা ভবিষ্যতে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি বলে জানাচ্ছেন গবেষকেরা।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ভিক্টোরিয়া লিয়ঙ্গ তাঁর গবেষণাগারে শিশুদের নিয়ে দু’টি পরীক্ষা করেন। প্রথম পরীক্ষায় ৮ মাসের ১৭টি শিশুকে নিয়ে গবেষণা করা হয়। শিশুদের ইইজি ক্যাপ, ইলেকট্রোড ঢাকা হেডওয়্যার পরিয়ে তাদের মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধি পরীক্ষা করা হয়। শিশুদের একটি ভিডিও দেখানো হয়।

যেখানে পরীক্ষকও ইইজি ক্যাপ পরে নার্সারি রাইমস গাইছেন। গান গাওয়ার সময় মাথা দুদিকে ২০ ডিগ্রি হেলালেও দৃষ্টি রয়েছে সোজা শিশুর চোখের দিকে। গবেষণায় দেখা যায় ভিডিও দেখে শিশুর মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধি প্রায় মিলে যাচ্ছে ভিডিওর পরীক্ষকের মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধির সঙ্গে।

দ্বিতীয় পরীক্ষায় সেই ভিডিওর পরীক্ষকই শিশুদের সামনে এসে বসেন। এ বারও শিশু এবং পরীক্ষক উভয়কেই পরানো হয় ইইজি ক্যাপ। দেখা যায় যখন শিশুদের সঙ্গে পরীক্ষকের চোখাচোখি হচ্ছে তখনই উভয়ের মস্তিষ্কের স্নায়ুকোষের গতিবিধি হুবহু মিলে যাচ্ছে। চোখ সরিয়ে নিলেই কেটে যাচ্ছে তাল। গবেষণার পর লিয়ঙ্গ জানান, শিশুর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে ও পরবর্তী জীবনে সেই সম্পর্ক ধরে রাখতে তাই ছোটবেলায় বড় ভূমিকা নেয় এই আই কনট্যাক্ট। কারণ, যখন দুজন মানুষের ব্রেন অ্যাক্টিভিটি সিঙ্ক করে তখন সুসম্পর্ক যেমন গড়ে ওঠে, তেমনই এক সঙ্গে কাজ করা প্রবণতা, কোঅর্ডিনেশনও উন্নত হয়। যা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার, দুই জীবনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host