1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

লোকমান হোসেন সভাপতি গোলাম হাসনাইন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৩৫৩ সময় দর্শন
লোকমান হোসেন সভাপতি গোলাম হাসনাইন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে মো. লোকমান হোসেন সভাপতি ও গোলাম হাসনাইন রাসেলকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি)সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিনব্যাপি আলোচনা ও বক্তৃতা শেষে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাঊল রহিম লাল । সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, পাবনা-১(বেড়া-সাথিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামছুল হক টুকু, পাবনা- ২(সুজানগর) আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরাজ কবির,কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ভার্চয়ালে সংযুক্ত হয়ে ভিডিওে মাধ্যমে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাসান আরিফ।

অনুষ্ঠানে পাবনার জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স উপস্থিত সকল নেতা কর্মীর সমর্থন নিয়ে আগামী ৩ বছরের জন্য সভাপতি পদে মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক পদে গোলাম হাসনাইন রাসেলের নাম ঘোষনা করেন। নাম ঘোষনার পরপর উপস্থিত নেতাকর্মীবৃন্দ স্লোগান স্লোগানে বিদ্যালয় মাঠ চত্বর মুখরিত হয়ে উঠে।

এসময় উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী , সাংবাদিকবৃন্দ ও সুধী মহল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host