1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

রায়গঞ্জে ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬০ সময় দর্শন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের উত্তর পার্শ্বে ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়াশিকা মাঠপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গত বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। ব্রিজের পার্শ্বে রাস্তা আছে মনে করে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মারা যান বলে এলাকাবাসী ধারণা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচে এক মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে, সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host