1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৮৪ সময় দর্শন

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে উত্তর প্রদেশ পুলিশ রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং জনসমাবেশে নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তাদের আটক করে। তবে সন্ধ্যার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নয়ডার কাছে বুদ্ধ ইন্টারন্যাশনাল গেস্ট হাউস থেকে বেরিয়ে এরই মধ্যে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। পুলিশ কর্মকর্তাদের বিশেষ অনুরোধে তারা হাথরাসে ধর্ষণের শিকার হওয়ার তরুণীর পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন।

হাথরাসে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য এ দিন দিল্লি থেকে রওনা হয়েছিলেন সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী প্রমুখ। যদিও হাথরাস থেকে ১৪০ কিলোমিটার দূরে নয়ডার কাছেই রাহুলদের আটকে দেয় পুলিশ।

রাহুল গান্ধীর দাবি, নয়ডায় পুলিশ তাকে ধাক্কা দিয়েছে এবং মহাসড়ক দিয়ে হাথরাসের দিকে পদযাত্রার সময় প্রিয়াঙ্কাসহ তাদের দলের ওপর লাঠিপেটা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

আগে থেকেই রাহুল-প্রিয়াঙ্কা ঘোষণা করেছিলেন হাথরসে যাওয়ার কথা। কিন্তু আজ বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেছিলো যোগী সরকার। তাতেও কর্মসূচি বাতিল করেননি কংগ্রেস নেতা-নেত্রীরা। রাহুল-প্রিয়াঙ্কার গাড়িবহর গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। সেখানে গাড়ি থেকে নেমে উত্তরপ্রদেশ-দিল্লি হাইওয়ে ধরে হাঁটতে শুরু করেন তারা।

এর আগে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের বিনাউপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

সূত্র : এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host