1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪১০ সময় দর্শন

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হয়েছে।

রবিবার (৭ মার্চ) দুপুর ১২ টা থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন শেষে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাছাইকৃত শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন।

চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ২৩ মার্চ। চলবে ৩১ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা চূড়ান্তভাবে ১ হাজার ১০০ টাকা (চার্জসহ) ফি দিয়ে আবেদন করতে পারবে।

এবার ‘এ’ ইউনিটের অধীনে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি, প্রকৌশল, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ করে মোট জিপিএ ৭.০ থাকতে হবে। ‘বি’ ইউনিটে ন্যূনতম জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে এবং ‘সি’ ইউনিটে ন্যূনতম জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০ থাকতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। মানবিক (এ), বাণিজ্য (বি) ও বিজ্ঞান (সি) তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তিন ইউনিটে মোট নয়টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ১৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এ শিক্ষাবর্ষে ‘এমসিকিউ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান হবে ১.২৫ নম্বর এবং পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে।

প্রসঙ্গত, আগামী ১৪ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৫ জুন এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন। প্রতিদিন তিন শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফটে দুপুর ১২টা থেকে ১টা এবং তৃতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host