1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

রাণীশংকৈলে রাতের আধারে আ”লীগ প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১৯ সময় দর্শন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনে গত ৯ ফেব্রুয়ারি রাত ২ দিকে হাটখোলার আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিসের সামনে কিছু নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে  ও আগুনে পুড়ে দেওয়া হয়েছে ।  পরদিন ১০ ফেব্রুয়ারি বুধবার সকালে ওই অফিসের বারান্দায় পোষ্টার পড়ার দৃশ্য দেখা যায় ।এসময় খবর পেয়ে ইউএনও এবং থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন । আ ” লীগ মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গেছেন এবং এ নিয়ে তিনি অভিযোগ করবেন বলে জানিয়েছেন ।
এ সময় ওই ওয়ার্ডের আ” লীগ সম্পাদক বিদ্যুৎ মন্ডল ও অফিস পরিচালক অসীম মন্ডল জানান, ওই ঘটনার সময় তারা স্থানীয় যুবক অন্তর মন্ডল, বেনু বসাক ,অনীক মন্ডল ,ও শিসনাথ দাসকে ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন । ওই যুবকরা স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র আলমগীর সরকারের সমর্থক বলেও তারা জানান ।
এ ব্যাপারে ওসি এস এম জাহিদ ইকবাল বলেন , আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি , এখনো কোনো অভিযোগ পাইনি , পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন ঘটনাস্থল পরিদর্শন করে আমি নৌকা প্রতীকের অফিসের সামনে কিছু পোষ্টার পোড়ানো দেখেছি ।এটা নিয়ে চিন্তার তেমন কিছু নেই , পরিস্থিতি ঠিক হয়ে যাবে। নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হবে বলেও তিনি যোগ করেন ।
এদিকে এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর সরকার (ক্যারমবোর্ড  ) বলেন ওই নৌকার অফিসে যে ঘটনা ঘটেছে এটা যে আমার সমর্থকরা করেছে তার কি প্রমাণ আছে ?  আসলে এটা নৌকা প্রার্থী”র লোকেরাই ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে এবং বিভ্রান্ত করছে ।
এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে । প্রসঙ্গত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ই ফেব্রুয়ারি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host