1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

রাণীশংকৈলে মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১৬ সময় দর্শন

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ ফেব্রুয়ারি রবিবার যথাযোগ্য মর্যাদায় ও নির্ধারিত কর্মসূচি নিয়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে রাত ১২-০১ মিনিটে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা- সামাজিক- রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান- শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন, নবনির্বাচিত পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান- সোহেল রানা, ওসি এস এম জাহিদ ইকবাল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ও অন্যরা উপস্থিত ছিলেন। সকালে একই কলেজমাঠে ছাত্র-ছাত্রিদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এই সাথে প্রভাষক সুকুমার মোদকের পরিচালনায় শিল্পিরা সংগীত পরিবেশন করেন। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এখানে আলোচনা সভায় বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলালীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ওসি এস এম জাহিদ ইকবাল, কবি- সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি)প্রীতম সাহা, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক প্রশান্ত বসাক। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host