1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

যে ৪ রাশির পুরুষদের বেশি পছন্দ নারীর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৬১৯ সময় দর্শন

লাইফষ্টাইল ডেস্ক: সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনে অনেকেই রাশিতে ভরসা রাখেন। এমনকি ডিজিটাল যুগেও রাশি প্রেমিকদের সংখ্যা কমেনি, বরং বেড়েছে। কেউ কেউ তো জীবনের হিসেব মেলান রাশির মাধ্যমে।

এক এক রাশির এক এক রকম গুণ থাকে। কেউ বিশ্বাসভাজন হয়, কেউ আবার হয় একেবারে তার বিপরীত। কেউ তার সঙ্গীকে সব কিছু দিয়ে সুখি করতে চায়, কেউ আবার সুখ খোঁজে অন্যত্র। জেনে নেওয়া যাক ১২টি রাশির মধ্যে, কোন ৪টি রাশির পুরুষ সব থেকে বেশি আকর্ষণ করে নারীদের।

মিথুন

আপনি কি মিথুন রাশির জাতক? তাহলে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান। কারণ মহিলাদের আকর্ষণ করার ক্ষমতা আপনার সহজাত। এর জন্য আলাদা কোনও পরিশ্রম আপনাকে করতে হয় না। মিথুন রাশির পুরুষরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হন এবং এইজন্যই মেয়েরা সহজেই এদের প্রেমে পড়ে যান। এরা জানে কী ভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে হয়। তাই মেয়েরা সহজেই এদের বিশ্বাস করে ফেলেন।

 সিংহ

সিংহ রাশির পুরুষরা খুব ভালো মনের মানুষ হন। এদের রোম্যান্টিক প্রকৃতি সহজেই মেয়েদের আকর্ষণ করে। সিংহ রাশির পুরুষদের সঙ্গে ফ্লার্ট করতে মেয়েরা কুণ্ঠিত নন। সিংহ রাশির পুরুষরা সাধারণত প্রভাবশালী হন। মেয়েদের সঙ্গে এরা সহজেই বন্ধুত্ব করতে পারেন। ছেলেদের এই সব গুণের প্রতি সহজেই আকৃষ্ট হন মেয়েরা।

 তুলা

তুলা রাশির পুরুষরা সবার চেয়ে আলাদা হন। তাঁদের স্টাইল অন্যদের থেকে একেবারে আলাদা। আর এই অন্যরকম স্টাইলের প্রতিই সহজে আকৃষ্ট হন মেয়েরা। নানারকম চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার হয় এদের মধ্যে। ভালোবাসা ও কর্তব্যের মধ্যে ব্যালান্স রাখতে পারেন এরা। এদের সঙ্গে কিছু সময় কাটালেই এদের প্রতি মেয়েদের আলাদা একটা আকর্ষণ তৈরি হয়ে যায়।

মকর

এদের সর্বদাই খুব সুখি সুখি ভাব। ব্যক্তিত্বও বেশ চার্মিং। ফলে মেয়েরা খুব তাড়াতাড়ি এদের প্রতি আকৃষ্ট হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host